বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘খালেদা জিয়ার চিকিৎসায় দেশেই অনেক ভালো ডাক্তার আছে’

বাংলাদেশেই উন্নতমানের চিকিৎসা হচ্ছে। দেশেই খালেদা জিয়ার জন্য ভালো চিকিৎসক রয়েছে। সরকার তার চিকিৎসায় বদ্ধপরিকর। তার পরিবার, রাজনৈতিক দল যেভাবে চায়- সেভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে। মেধাবী দক্ষ চিকিৎসকের চিকিৎসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। ’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব জহুরুল হোসেন হলরুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ফখরুল ইসলাম যে কথা বলেছেন- আমাদের এ সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলবে। আমি বলতে চাই, সাড়ে ১২ বছরে আপনারা এ সরকারকে রশি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে চেয়েছিলেন। ফলে নিজেদের রশিই ছিড়ে গেছে। সরকারকে আরও টেনেহিঁচড়ে নামাতে চাইলে শুধু রশি নয়; আপনারাই নিচে পড়ে যাবেন। নিজেরাই একেবারে নিচে পড়বেন।

রামপুরার ঘটনা নিয়ে হাছান মাহমুদ বলেন, একটি শ্রেণি ছাত্রদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। রামপুরার ঘটনাও তেমন ঘটনা বলেই জানতে পেরেছি। দেশে কিছু পরগাছা আছে, তারা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

আমি ছাত্রদের বলব, ঢাকায় আমরা হাফ ভাড়ার ব্যবস্থা করেছি, চট্টগ্রামেও আলোচনা চলছে। তোমরা সবাই রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও। করোনায় পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। আর সময় নষ্ট করা যাবে না, সবাই ক্লাসে যাও। পড়াশোনা করে দেশ ও দেশের কল্যাণে নিবেদিত হও। মনে রাখতে হবে, তোমাদের মা-বাবা তোমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন। নিজে মানুষের মতো মানুষ হয়ে মা-বাবাদের সর্বোচ্চ সেবা করবে। আদর্শ মানুষ হয়ে নিজেকে গড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেন, গণমাধ্যমে সাব-এডিটরসদের গুরুত্বও অপরিসীম। রিপোর্টারদের সংবাদগুলো অলংকার করে তুলেন তারা। তাদের কল্যাণেও সরকার এগিয়ে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের সহায়তা করছেন।

অনুষ্ঠানে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তির পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসভাপতি অ্যাডাভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, কেএসবি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, কায়কোবাদ মিলন, মোতাসিন বিল্লাহ, গাজী আবদুল হাই, আবু হাসান হৃদয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশন করেন সিফাত আহমেদ, কবিতা পাঠ করেন ফাহমিদা নওশিন মোনতাহা। শুভেচ্ছা বক্তব্য দেন- শিক্ষার্থী সিয়াম, ঋতি রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

আরও পড়ুন

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয়...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...