বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বোয়ালখালীতে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আটক

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মেডিকেল সার্জিকেল রি-এজেন্ট ও ঔষধ সরবরাহের দরপত্র ছিতাইয়ের অভিযোগে দুই যুবলীগ নেতাকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমা দিতে আসা মেসার্স শাহিন ফামের্সী নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. সায়েম (৩৫) ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক মো. দেলোয়ার হোসেনে (৪০) আটক করে।

এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেসার্স শাহিন ফামের্সীর স্বাত্তাধিকারী হাসান মুনসুর শাহিন।

তিনি জানান, সকালে মের্সাস শাহিন ফার্মেসীর পক্ষে দরপত্র জমা দিতে গেলে কয়েকজন ব্যক্তি হাসপাতালের সামনে গতিরোধ করে।

এসময় ওই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মো. সাদমানকে(৩৪) ধরে হাসপাতালের পিছনে নিয়ে গিয়ে সাথে থাকা দরপত্রসহ প্রয়োজনী কাগজপত্র ও পে-অর্ডারের চেক ছিনিয়ে নেয়।

পরে ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হলে পুলিশ এসে সাদমানকে ছাড়িয়ে নেয় ও দুই যুবলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে দরপত্র জমা দেয়ার সময়সূচি পার হয়ে গেলে যুবলীগ নেতা সায়েম পে-অর্ডারের কপি ফেরত দিয়ে দেন বলে জানিয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগের ২০২১-২২ অর্থ বছরের এমএসআর দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল বুধবার। এ লক্ষ্যে ৬৩টি সিডিউল বিক্রি হয়। তন্মধ্যে জমা পড়ে ৩৪টি। মেসার্স শাহীন ফার্মেসীর পক্ষ থেকে সিডিউল কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিষয়ে নিশ্চিত হই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুজনকে আটক করা হয়। পরে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

আরও পড়ুন

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...