বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভূমিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরাকের মান্যবর চার্জ দ্যা অ্যাফেয়ার্স (হেড অফ মিশন) আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন (Abdusalam Saddam Mohaisen) আজ মঙ্গলবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভূমিমন্ত্রী ইরাকে অবস্থিত প্রবাসী বাংলাদেশী শ্রমিক ও পেশাজীবীদের ব্যাপারে খোঁজ-খবর নেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক ও পেশাজীবী ইরাকে নিয়োগে উদ্যোগ গ্রহণ করার জন্য জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে অনুরোধ করেন। ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারেও তাঁকে অবহিত করেন।

সাইফুজ্জামান চৌধুরী দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তাঁর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম আরব দেশ হিসাবে ১৯৭২ সালে বাংলাদেশকে সার্বভৌম দেশ হিসাবে ইরাকের স্বীকৃতি দেওয়াকে এসময় ভূমিমন্ত্রী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের কথা স্মরণ করে বলেন, সেই সময় থেকে ভাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়। এসময় বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন।

তিনি এসময় ইরাকে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবিদের অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী হিসেবে বর্ণনা করে বলেন তাঁরা ইরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৌজন্য সাক্ষাতের সময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয় ও বাংলাদেশে ইরাকি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

আরও পড়ুন

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয়...