বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জনই পুরুষ। তারা ঢাকা বিভাগের।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর আগে একদিনে করোনায় মারা যায় ৩ জন ও শনাক্ত হয় ২০৫ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাত মিনিটের মহাকাব্যে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এভাবেও ফিরে আসা যায়! তারা ফিরছেন। একবার, দুইবার, বারবার।...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

আরও পড়ুন

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...