বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নৌকা প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি :

খুলনার তেরখাদায় বাবুল শিকদার (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন। রোববার (২৮ নভেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল শিকদার ওই এলাকার মো. সিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে শনিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টা দিকে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কুলাপাটগা‌তি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন মারপিট ও গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।শিশু মোহাম্মদ সাঈদ একই...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...