বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় বিচ্ছিন্ন ঘটনা ও গুইমারায় শান্তিপূর্ণর মধ্য দিয়ে নির্বাচন শেষ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি গুইমারা উপজেলার তিন ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণে মধ্য দিয়ে শেষ হলেও মাটিরাঙ্গার বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচন।

গুইমারার উপজেলার সদর গুইমারা, হাফছড়ি ও সিন্ধুকছড়িতে প্রশাসনের কঠোর নজরে আজ বৃহস্পতিবার সকল ৮টা থকে বিকাল ৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোট দান। সকালে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ভেড়ে যায়।

এদিকে গুইমারায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসারের স্টাইকিং ফোর্স এর টহলের কঠোর নিরাপত্তা জোরদারের ফলে কোন ধরনের সহিংসতা ছড়াই ভোট গ্রহণ শেষ হয়।

মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের ভোটের আগের দিন রাতে বর্ণাল এলাকার ডাক বাংলা মুসলিমপাড়া শিবির এলাকায় বির্তকে জড়িয়ে বাহার মিয়া,শহিদ আহম্মদসহ ও তবলছড়িতে বাক-বিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে।

গুইমারা রির্টানিং অফিসার রিকল চাকমা জানান, সকলের সহায়তায় সুশৃঙ্খল, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভুঁইয়ার এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণের কেন্দ্রে এমন ঘটনা ঘটে। এ সময় আবুল কাশেম ভুঁইয়া নির্বাচন সংশ্লিষ্টদের কাছে এমন অভিযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী অভিযোগে বলেন, কেন্দ্রে প্রকাশ্য ব্যালটে সিল মারা হচ্ছে। আমার এজেন্ট বাধা দিলে তারা মারধর শুরু করেন। এতে কেন্দ্রে বড় ধরনের সংঘাত হওয়ার শঙ্কা রয়েছে। যদি প্রশাসন এই বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন না করে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হোক।

এদিকে কেন্দ্রের চারপাশে প্রার্থীদের অবৈধ ক্যাম্প করার কারণে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট বাসুদেব কুমার মালো। তিনি বলেন, নির্বাচন বিধিলঙ্ঘন করায় ২০১৩ সালেন আইন অনুযায়ী ২ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। কোনো প্রকার অসৎ কার্যক্রম করা যাবে না। কেউ যদি কোনো অন্যায় করে তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শান্তিপূর্ণ এবং মাটিরাঙ্গাসহ ১০ ইউপিতে ভোট গ্রহণে প্রশাসন তৎপর ছিল। তবে নির্বাচনে প্রতিদ্বীতার মাঠে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটাই স্বাভাবিক। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি জেলায় পুলিশের তৎপরতা চলমান থাকবে এবং কোন ধরনের সহিসতা হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...