শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের ধর্মমহাসম্মেলন

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ করছে।

তিনি আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর জেএমসেন হল প্রাঙ্গণে জাতীয় জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ধর্মমহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সামাজিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে, আমাদের নিজেদের মধ্যে, রিলেশনশিপের মধ্যে গুণগত পরিবর্তনের সৃষ্টি করেছে। সবকিছু হয়তো পুরোপুরি হয়নি কিন্তু গুনগত পরিবর্তন হয়েছে, যা পরিবর্তনশীল। এই পরিবর্তন কিন্তু চলতে থাকবে। আমি বিশেষ কোন ঘটনা এখানে উল্লেখ করতে চাইনা। আমি শুধু একটা কথা বলবো, এই বর্তমান সরকার কোন বিশেষ গোষ্ঠীর জন্য ক্ষমতায় আসেনি। বাংলাদেশের সব গোষ্ঠীর ভোটের মাধ্যমে এই সরকার বিপুল জয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সনাতনী বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নৃত্বাত্তিক গোষ্ঠী বলেন-সবাই লাইন ধরে ভোট দিয়েছে। খোলাখুলিভাবে ভোট দিয়েছে। এ সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার।

অর্থমন্ত্রী বলেন, আমি আবারও বলছি, সমাজে যে অবক্ষয় হয়েছে, বিগত দিনে একটি অরাজনৈতিক সরকার সমাজে যে বিভেদের সৃষ্টি করেছে, আমি বলছি না তা আগামীকাল সকালে সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা যে পথে চলছি পথটা ঠিক আছে কিনা? পথটা যদি ঠিক থাকে আমারা সেই পথে যেতে পারবো। আমরা সব গোষ্ঠীর কথা মাথায় রেখে নীতিমালা প্রণয়ন করছি। মসজিদে যে অনুদান পাবে, মন্দিরেও একই অনুদান পাবে। মসজিদের ইমামকে যা দেওয়া হয়েছে, মন্দিরের পুরোহিতকেও তা দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে কোন সময় হয়নি।

সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদের কাছে আসবেন। কারো মাধ্যম লাগবে না, সরাসরি আসবেন। সনাতনীদের জন্য আমার দরজা সব সময় খোলা। সনাতনীদের যেসব সমস্যা আছে তা আমরা আইডেন্টিফাই করবো, তাদের সমস্যা সমাধানে কাজ করবো। এখানে আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না। নিজেদেরকে অন্যদের থেকে পৃথক মনে করবেন না। আমরা এমন দেশ গড়তে চাই সকল মানুষ তাদের নিজ নিজ উৎসব পালন করবে, নিজ নিজ অধিকার ভোগ করবে, সমাধিকার পাবেন। কারও জন্য বিশেষ কিছু আবার কোন গোষ্ঠীকে ছোট করে দেখা হবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। যেখানে কোনো বঞ্চনা থাকবে না। আমি যখন বড় বাজেট প্রণয়ন করেছি। তখন অনেকে বলেছে এত বড় বাজেট কেন? আপনি কি পারবেন পুরো করতে? আমরা বলছি সবাই এর জন্য যে বাজেট তা সম্পূর্ণ করতে আমরা কাজ করে যাবো।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ¦লন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু।

সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, ভারতীয় সহকারী হাইকমিশনার হরিশ কুমার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

ধর্মীয় বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক রুপন ধর ও উত্তম কুমার চক্রবর্তী।

এছাড়াও বক্তব্য রাখেন, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহ-সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, অর্থ সম্পাদক রতন আচার্য্য, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, বাবলু কুমার নাথ প্রমুখ। এর আগে সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে ও উপ-সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী দাশের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীবৃন্দ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ও আগামীকাল রবিবার (৬ সেপ্টেম্বর) দুইদিনব্যাপী ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। দুপুরে ও রাতে চলবে মহাপ্রসাদ আস্বাদন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

আরও পড়ুন

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...