চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ চৌধুরী (৩২) ও মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্ণব (২১)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুইজনের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
