চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খৈয়ারকুল এলাকার পূর্ব পাশে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. দিদারুল ইসলাম বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে একজন কাটা পড়েছেন বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
