বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।

এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার নওশা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের বুধবার সকালে স্বজনরা উদ্ধার করে মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করিয়েছেন। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অসুস্থরা হলেন, ওই বাড়ির মৃত মাঈন উদ্দিনের ছেলে বখতিয়ার উদ্দিন চৌধুরী (৪০), তার স্ত্রী জেরিন (৩০), মৃত জয়নাল হুদার ছেলে শাহাবুদ্দিন চৌধুরী (৫০), তার ছেলে ইরফান উদ্দিন চৌধুরী (২৮) ও তার স্ত্রী মাইমুনা (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা মঙ্গলবার গোপনে রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। রাতে পরিবারের সদস্যরা সে খাবার খাওয়ার পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বুধবার সকালে পাশের ঘরের লোকজন এসে দেখেন তারা সবাই ঘুমে আচ্ছন্ন। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করান।

অসুস্থ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ’মঙ্গলবার রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমি এবং আমার স্ত্রীর ঘুম চলে আসে। সকালে আমার চাচাতো ভাই এসে আমাদের এবং আমার আরেক চাচাকে তুলে হাসপাতালে নিয়ে আসেন। এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। চোঁখে এখনো ঘুমের ভাব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা চুরি করার উদ্দেশ্যে আমার এবং আমার চাচাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছেন। যার জন্য আমরা সবাই অজ্ঞান হয়ে যায়। আমার প্রায় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন জিসিনসপত্র লুট করে নিয়ে যায়।’

স্বজন অয়ন চৌধুরী বলেন, ‘মঙ্গলবার রাত ১১ টার দিকে আমরা রাতের খাবার খেয়েছি। খাবারের আগে অজ্ঞাত ব্যক্তিরা রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়ে। আমার জেঠাতো ভাই এবং চাচার পরিবারের সদস্যরা সবাই অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে থাকায় কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে তা এখনো বলা যাচ্ছেনা।’

তারেক আজিজ নোবেল বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে আমাদের রান্না ঘরে অজ্ঞাত ব্যক্তি রান্না করা তরকারিতে চেতনানাশক ওষুধ মিশানোর চেষ্টা করে। আমার ছোট বোন ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট দিলে অজ্ঞাত ব্যক্তি ওষুধ মিশানোর আগে পালিয়ে যায়।’

মিঠাছরা ডায়নামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালনক মো. নজরুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে অজ্ঞান অবস্থায় নারী-পুরুষ ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কামক্ত।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফদিরা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

আরও পড়ুন

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...