পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা এবং এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজীপাড়াস্থ ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন লায়ন মনির হোসেন বাপ্পি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি এনামুল হক জুয়েল, সজিব হোসেন, আল আমিন, সানজিদা ইসলাম ইভা, মাহমুদুল হক কারিব, জিদান, তাবাসসুম, রূপা, তিথি প্রমূখ।
প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জুবাইদ, আলিফা আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার সময় অতিথিবৃন্দ বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরী করাই মূল লক্ষ্য। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারীসহ মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে মিষ্টি, চকলেট দিয়ে উৎসাহ প্রদান করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরে ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ঈদে মিলাদুন্নবীর উসিলায় বাংলাদেশ তথা বিশ^ উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
