মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ গ্যারেজে থাকা দুই হাজার লিটার বাতাসের সিলিন্ডার (এয়ার কম্প্রেসার) বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটির চাল উড়ে মহাসড়কে পড়ে। বিষ্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় গ্যারেজসহ পাশের আরেকটি দোকান। এসময় দোকান মালিকসহ এক পথচারী আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান সকাল সাড়ে ৯ টার সময় আমি দোকান খুলি তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মিশিন চালু করে কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশাল আকার হাওয়ার সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে এক চক্কর ঘূর্ণি দিয়ে আমার দোকানের বিভিন্ন জিনিসপত্র তচনচ হয়ে যায়।

বড়তাকিয়া রেডিয়ান্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুস নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দেয়া হচ্ছে। তার চোখ ও মুখে বেশি আঘাত পেয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন বড়তাকিয়া বাজারে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হওয়ার কথা শুনে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিচ্ছি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...