মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মতবিনিময় সভা ও সাঁতার প্রতিযোগিতা।

মঙ্গলবার শেষ দিনে উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুজল দাশ, দ্বিতীয় হন নিসান দাশ এবং তৃতীয় হন জয় দাস।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ।

সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সুজল দাশ বলেন, ‘জীবনে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে। জেলেদের নিয়ে এমন আয়োজন আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন হলে আমরা আরও আগ্রহ নিয়ে অংশ নেব।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। জেলে ও মৎস্য চাষিদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির মাধ্যমে মৎস্য খাতের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মৎস্যজীবীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে গত রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। তিন দিনব্যাপী কর্মসূচিতে শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মতবিনিময় ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...