মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি উন্মোচন করা হয় মেডিকেল কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘দর্পণ’।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল ও মেডিকেল কলেজের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (মেডিকেল এফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসমা মোস্তাফা, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন এবং শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রানা চৌধুরী।

বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় যুক্ত থাকা তাদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বাড়াতেও ভূমিকা রাখে।

পরে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রিয়জনদের হাততালির মধ্যে পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল মেডিকেল কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘দর্পণ’-এর মোড়ক উন্মোচন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, লেখনী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিফলন হিসেবে প্রকাশিত ম্যাগাজিনটি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

শুধু চিকিৎসক হওয়ার পাঠ নয়—মানবিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশের বার্তাই যেন দিয়ে গেল এবারের এই সমাপনী আয়োজন।

ইউসুফ/চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...