বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ তথ্য জানায় পটিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পটিয়া থানার শান্তিরহাট বাজার থেকে রেজাউল করিমকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে তাকে পার্শ্ববর্তী নূরজাহান কমিউনিটি সেন্টারের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ১২ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টা পর্যন্ত তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

অপহৃত রেজাউল করিম চন্দ্রনাইশ উপজেলার সাতবাড়ীয়া হাজীর পাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।

পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে। মামলার এজাহারে আসামি হিসেবে জিরি ইউনিয়নের কাজী বাড়ী ৪ নম্বর ওয়ার্ডের মো. বকতিয়ারের ছেলে মো. জুনায়েদ (৩১) এবং কুসুমপুরা ইউনিয়নের উজির বাড়ী ১ নম্বর ওয়ার্ডের মৃত এনামুল হকের ছেলে আব্দুর রহিমের (৩০) নাম রয়েছে। এ ছাড়া ঘটনায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জন জড়িত রয়েছে বলে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বুধবার (১২ আগস্ট) রাতে পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অপহরণকারীদের কাছ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত দুই আসামি মো. জুনায়েদ ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পটিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি জিয়াউল হক।

চট্টগ্রামনিউজ/ এসমডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...