বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নসহ নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।নিহতেরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমান ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে মো. রফিক (২৮), খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) ও ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)। প্রথমজন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ও পরের তিনজন কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গুরুতর আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। এদের কিছু সদর হাসপাতাল আর কিছু মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে নম্বরবিহীন চার চাকার জিটু নামের একটি লেগুনা গাড়ি যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। এসময় কক্সবাজারমুখী যাত্রীবাহী এসি লাল-সবুজ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটির ছাদ ছিঁড়ে নিচে পড়ে যায়। আর গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িটির চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। কিছু সদর হাসপাতালে আর কিছু খ্রিস্টান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চারজন যাত্রী মারা যান। আর বাকী ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে এসি বাসের চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামনিউজ/ এসমডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...