বুধবার, ১২ আগস্ট ২০২৬

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর পাওয়া গেলে লালদিঘির পার্কের বেঞ্চে ঘুমন্ত অবস্থায়।

বুধবার ১২ আগস্ট সকাল সাড়ে ৮টায় লালদীঘি পার্কের বেঞ্চে ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা এবং পুলিশ গিয়ে উদ্ধার করে।

মুগ্ধের মা দোদুলচাঁপা দে বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে লালদীঘি পাড়ে আমার কাকা হাঁটতে গিয়ে মুগ্ধকে দেখতে পান।
পার্কের মানুষ বসার সিঁড়িতে মুগ্ধকে শুয়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে পুলিশসহ সেখানে গিয়ে তাকে উদ্ধার করি।

সকাল সাড়ে ৮টার দিকে মুগ্ধকে লালদিঘির পার্কের ভেতরে পাওয়া গেছে জানিয়ে মুগ্ধর বাবা বিপ্লব দাশ জানান, আমরা মনে করছি কেউ হয়তো তাকে নিয়ে গিয়েছিল। পত্র-পত্রিকায় চারদিকে খবর বের হওয়ার পর আজকে সকালে তাকে এখানে এনে দিয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে তাকে ঘরে নিয়ে এসেছি। আমাদের সাথে পুলিশও গিয়েছিল।

বাসায় আসার পর থেকেই সে (মুগ্ধ) ঘুমাচ্ছে। আমরা এখনো তাকে কিছু জিজ্ঞেস করিনি। ছেলেকে যে ফিরে পেয়েছি এটাই আমাদের বড় সান্তনা। আমরা ধারনা করছি ওকে আজকে সকালে কেউ এখানে এনে দিয়ে গেছে। ও ঘুম থেকে উঠলে আস্তে আস্তে জিজ্ঞেস করবো।

এর আগে ১০ আগস্ট সোমবার চলতি বছরের এসএসসির রেজাল্ট প্রকাশের দিন সকাল ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানার পেছনে পাথরঘাটাস্থ মহিম দাশ রোড এলাকার বাসা থেকে একটি ব্যাগ এবং কিছু বই নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় মুগ্ধ।

যাওয়ার আগে তার মার কাছে একটি চিঠি লিখে যায় অভিমানী যুবক গুগ্ধ। চিঠিতে মুগ্ধ লিখেছেন ‘ মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আশা পূরণ করতে পারিনি’।

এরপর থেকে গত দুইদিন তাকে কোথাও খুঁজে পাচ্ছিলনা।
মুগ্ধের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। দুই দিন ধরে স্বজনদের পাশাপাশি পুলিশও তার সন্ধানে তৎপর ছিল। অবশেষে গতকাল বুধবার সকালে লালদীঘি পার্কের বেঞ্চে ঘুমন্ত অবস্থায় তার সন্ধান পেয়ে স্বস্তি ফিরেছে উৎকন্ঠিত পরিবারের মধ্যে।

উল্লেখ্য, প্রাচুর্য দাশ মুগ্ধ বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়ে উর্ত্তীণ হয়েছিল।
মুগ্ধ’র বাবা জানান, মুগ্ধ স্কুলের ফার্স্ট বয় ছিল। দশম শ্রেণিতে ওঠার পর তাকে আমরা শহরে নিয়ে এসেছি ভালো ভাবে কোচিং করার জন্য। ওর ধারনা ছিল সে জিপিএ ৫ পাবে। রেজাল্টে সে ‘এ গ্রেড’ পেয়ে অভিমান করেছিল বলে আমরা ধারনা করছি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...