আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তাদের আগামী ১৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডের পাথুম থানিতে কোচেস প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করছে।
এ কর্মসূচিতে প্রশিক্ষণ গ্রহণের জন্যে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর মো: লুৎফুল করিম সোহেল।
উল্লেখ মো: লুৎফুল করিম সোহেল বাংলাদেশ সেপাক টাকরো জাতীয় দলের কর্মকর্তা হিসেবে মালয়েশিয়া , ভারত, থাইল্যান্ড , শ্রীলঙ্কা ও নেপাল সহ বিভিন্ন দেশ সফর করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
