শনিবার, ১ আগস্ট ২০২৬

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেবের পুত্র পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এলাকার গাছা থানার পূর্ব কলমেরশর এলাকার বাসিন্দা মৃত মো. রহমান খানের পুত্র মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের বাসিন্দা ওমর আহমেদের কন্যা সাদিয়া আক্তার (২৪) এবং একই এলাকার ফারুক আহমেদের কন্যা নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশের নেতৃত্বে জাঙ্গালিয়ায় বিশেষ তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী চকোলেট রঙের একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৪০টি সবুজ রঙের পলিথিনের প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা প্রাইভেট কারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মাদক পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...