সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিকেলে অনুষ্টেয় ফাইনাল খেলায় আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী পরষ্পরের মোকাবেলা করবে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে প্রতিবন্ধীতাকারী দুই দলের অধিনায়ক ও কর্মকতাদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। উক্ত ট্রফি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আয়োজক আবুল হাশেম বক্কর, ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, ফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দল আলোর ঠিকানা ও গোসলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়ক যথাক্রমে আরিফুল ইসলাম অনি ও মোঃ রফিকুল ইসলাম নাঈম, সিজেকেএস কাউন্সিলর আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, প্রবীর কুমার ঘোষ, মোঃ সরওয়ার আলম চৌধুরী, ফারুক আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, লুৎফুল করিম সোহেল, আলোর ঠিকানার কোচ হোসেন মেহেদী।
