বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহাফুজ আলম-কে সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা তুলে ধরার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। কাপ্তাইয়ের বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সহ সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক অর্ণব মল্লিক ও সাংবাদিক সাগর মারমা প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...