বুধবার, ২৯ জুলাই ২০২৬

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।

নির্মাতা শ্যামল চৌধুরী’র কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় “চন্দ্রপ্রভা” শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ২ মে সকাল ১০টায়, চ্যানেল এস-এ প্রচারিত হয়।

এবার দর্শকদের অনুরোধে আয়োজিত প্রিমিয়ার শো’তে তিনটি শো অনুষ্ঠিত হবে।

প্রথম শো বিকেল ৪.৩০টা থেকে ৫.৩০টা, দ্বিতীয় শো বিকেল ৫.৪৫টা থেকে ৬.৪৫ টা এবং তৃতীয় শো সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। টিকেট অনলাইনে বুকিং দেয়া যাবে এবং শো এর দিন কাউন্টারে পাওয়া যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘কাছেদূরে এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’য় গৌতম বুদ্ধের জীবনের কিছু অংশ ও বর্তমান পারিবারিক-সামাজিক প্রেক্ষাপটে বুদ্ধের দর্শন কতোটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়েছে।

টেলিফিল্মটির প্রযোজক সোহেল বড়ুয়া ও রুবেল বড়ুয়া এবং সহ-প্রযোজক আকাশ বড়ুয়া।

উল্লেখ্য ‘চন্দ্রপ্রভা’ বাংলাদেশে এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম নির্মাণ। এ সম্পর্কে নির্মাতা শ্যামল চৌধুরী বলেন, গত এক বছর আগে এ টেলিফিল্মটি অত্যন্ত যত্মডহকারে তৈরি করা হয়েছে।

পৌরাণিক গল্পের প্রয়োজনে কিছু কিছু দৃশ্যে আধুনিক প্রযুক্তির আশ্রয় নিতে হয়েছে। অনেকদিনের গবেষণার ফসল ‘চন্দ্রপ্রভা’ আশা করি সাধারণ দর্শকদের কাছে সমাদৃত হবে।

‘চন্দ্রপ্রভা’ সম্পূর্ণ চট্টগ্রাম শহর ও পটিয়ার মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। রঙ বিন্যাস, সম্পাদনা ও আবহ সঙ্গীতের কাজ করা হয় ঢাকায়। এ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে ড. বিকিরণ বড়ুয়া, বনকুসুম বড়ুয়া, হেমা বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া সাজু, স্বস্তিকা দাশ প্রান্তি, রঞ্জন বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, বীণা দাশগুপ্তা, অধীতি বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, সুদীপ বড়ুয়া, শংকর বড়ুয়া, সৌরভ বড়ুয়া, জুলি বড়ুয়া, তন্ময় বড়ুয়া, সাহস বড়ুয়া, শতরূপা বড়ুয়া, স্বাগতা বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, রক জার্মান ডায়েস, গিলবার্ট, জয় বড়ুয়া, সৌহার্দ্য বড়ুয়া, বিজয় চৌধুরীসহ ৩৫ জন অভিনয়শিল্পী অংশগ্রহণ করেছে।

আবহ সঙ্গীত করেছেন বিপ্লব বড়ুয়া, চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন চিন্ময় চৌধুরী তাপস এবং রঙ বিন্যাস, সম্পাদনা করেছেন প্রামান্য সুমন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সহকারী পরিচালক ছিলেন বড়ুয়া সীমান্ত, কস্টিউম ডিজাইনার ছিলেন হেমা বড়ুয়া, রূপসজ্জায় ছিলেন বীণা দাশগুপ্তা ও চিত্রগ্রহণ সহকারি ছিলেন নোমান বিন আলম। কারিগরী সহযোগিতায় ছিল সাউথ উইন্ডো (ঢাকা) ও থ্রিডি হাউস (চট্টগ্রাম)।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...