চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা স্থানীয় ওই এলাকার ওয়াহিদুল আলমের মেয়ে।
মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনে খেলতে গিয়ে হুমাইরা পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
