শনিবার, ২৫ জুলাই ২০২৬

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঐএলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, “ছেলেটি দীর্ঘদিন মাদক আসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও ছিলো। আজ সকালে তারা মা-বাবা-ছেলে বাহিরে গিয়ে পৌন ১২টার দিকে বাড়ি পৌঁছে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি জাতীয় জিনিস দিয়ে তার মা’কে আঘাত করতেছিলো। মা’কে বাচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবকেও আঘাত করে। এসময় আমরা দৌড়ে আশেপাশের মানুষ ডাকতে যায়। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

বাবার মৃত্যুর বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ” গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণের সময় তার মৃত্য হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।”

এবিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহগুলোকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরএইচ/চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

আরও পড়ুন

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...