বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে আসে দু দেশের মধ্যকার একটি যুদ্ধেও কথা। যেটিকে বলা হয় ফকল্যান্ড যুদ্ধ। ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে দু দেশের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় সে যুদ্ধে বহু হতাহত হয়। ফুটবল মাঠেও বারবার ঘুরে ফিরে আসে সে যুদ্ধেও কথা। যদিও মাঠে তার প্রতিফলন দেখা যায়না দু দলের খেলোয়াড়দের মধ্যে। তবে সমর্থকদের মদ্যে সে বিষয়টা বেশ কাজ করে। এর বাইরে ফুটবল মাঠের কিছু ঘটনাও সামনে চলে আসে। এই যেমন ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ও বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের ঘটনা।
যেটিকে ইংলিশরা মনে করে ফুটবলের কলংক হিসেবে। আবার ১৯৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জয়টাকেও এখনো মেনে নিতে পারেনা আর্জেন্টাইনরা। তাদের মতে সে ম্যাচে জিওফ হার্স্টের করা গোলটি অফসাইড ছিল। সব মিলিয়ে এই দুই দলের ম্যাচ মানেই মাঠ ও মাঠের বাইরের এক চরম উত্তেজনা। আগামীকাল বুধবার বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।
কয়েক দশকের ক্রীড়ানৈপুণ্য, নাটকীয়তা আর রাজনৈতিক উত্তেজনায় ঠাসা এই দ্বৈরথকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে পারদ চড়তে শুরু করেছে। যদিও এই হাইভোল্টেজ ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাঠের লড়াইয়ে ফুটবলের বাইরে অন্য কোনো কিছুরই স্থান নেই। বিশ্বকাপ কিংবা প্রীতি ম্যাচ অতীতে অনেকবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৫১ সালে প্রথম দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে ১৪ বার। সেই ইতিহাসে অবশ্য এগিয়ে আছে ইংল্যান্ড । তাদের জয় ৬টি। বিপরীতে আর্জেন্টিনার জয় ৩টি। আর ৫টি ম্যাচ ড্র হয়েছে। বিশ^কাপে ৫ বার মুখোমুখি হয়েছে দু দল। সেখানেও অবশ্য ইংল্যান্ডের জয়ের পাল্লা ভারী। তাদের তিন জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় দুটি। সবশেষ ২০০২ বিশ^কাপে মুখোমুখি হয়েছিল দুদল। সে লড়াইয়ে ডেভিড বেকহ্যামের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছিল ইংলিশরা।
তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপে দু দলই রয়েছে বেশ ভাল ফর্মে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে উঠে এসেছে সেমিফাইনালে। অপরদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা জয়গা করে নিয়েছে শেষ চারে। ইংল্যান্ড গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়, ঘানার সাথে ০-০ ড্র এবং পানামাকে ২-০ গোলে হারিয়ে উঠে আসে নক আউটে। সেখানে কঙ্গোকে ২-১ গোলে পরাজিত করে জায়গা করে নেয় শেষ ষোলতে। আর শেষ ষোলতে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে পরাজিত করে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষের জালে ১৩ গোল দেওয়ার পাশাপাশি নিজেরা হজম করেছে ৬টি গোল।
অপরদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে পরাজিত করে। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টা ছিল ২-০ গোলের। শেষ ম্যাচে জর্দানকে হারায় ৩-১ গোলে। রাউন্ড অব ৩২ তে কেপ ভার্দেকে ৩-২ গোলে রাউন্ড অব ১৬ এ মিশরকে ৩-২ গোলে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে উঠে আসে শেষ চারে। যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে র্যাংকিংয়ের শীর্ষ চার দল যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দারুন দ্যুতি ছড়াচ্ছেন লিওনেল মেসি। এরই মধ্যে ৬ ম্যাচে করেছেন ৮ গোল। গোল্ডেন বুটের দৌড়ে দারুন প্রতিদ্বন্দ্বীতা করছেন মেসি বয়সে অনেক কম এমবাপ্পের সাথে। তারও গোল ৮টি। তবে মেসি এবং তার দলের লক্ষ্য গোল্ডেন বুট না, তাদের লক্ষ্য শিরোপা অক্ষুন্ন রাখা। ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপে জিততে পারেনি ইংল্যান্ড।
অপরদিকে গত আসরের শিরোপা জিতে মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন তৃতীয় শিরোপা। এখন চতুর্থ শিরোপার জন্য উম্মোখ হয়ে আছে আলভেসেলেস্তারা। মেসিকে ঘিরে দারুন উজ্জিবীত আর্জেন্টিনা। মাঠে তিনি যেন প্রানভোমরা। তারজন্য দলের বাকি সবাই প্রানপন লড়ছেন। যদিও নক আউট পর্বে কিছুটা প্রতিরোধের মুখে পড়েছিল আর্জেন্টিনা। তবে সে সব অতীথ নিয়ে মোটেও ভাবতে চাননা দলের কোচ সত সবাই। তাদেও মতে এটা নতুন ম্যাচ। নতুন আরেকটি মিশন। কাজেই পেছনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই। সে সব নিয়ে ভাবছেনওনা।
অপরদিকে ইংল্যান্ড যেন সোনালী সময় পার করছেন। অধিনায়ক হ্যারি কেইনকে এই সময়ের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিশ্বকাপে ছাড়াও বড় কোন আসরে সাফল্য পাচ্ছেনা দলটি। বরাবরের মত বিশ^কাপের এবারের আসরেও বেশ দারুন শুরু করে। একে একে সব সিড়ি মাড়িয়ে উঠে এসেছে সেমিফাইনালে। সেখানে প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। তবে ইংলিশ কোচ জানিয়েছেন তারা মেসি নয় পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে ভাবছেন। কথার লড়াই, মাঠের বাইরে সমর্থকদের উত্তেজনা, পুরানো ইতিহাস নানা কিছু অনুসঙ্গ হয়ে থাকছে এই ম্যাচটিতে। কিন্তু মাঠে সে সব আনতে চাননা দু দলের ফুটবলাররা। কারন তাদের লক্ষ্য যে ফাইনাল। কারন এই সিড়িতে বাইতে পারলেই ফাইনাল। ইংলিশদের ৬০ বছরের অপেক্ষা আর আলভিসেলেস্তাদের পরপর দুটি ট্রফি উচিয়ে ধরার পথে এগিয়ে যাওয়ার লড়াইটাযে তাই সহজ হবেনা সেটা বলা যায় নিঃসন্দেহে। যদিও পরিসংখ্যান বলছে বিশ্বকাপে সেমিফাইনালে হারের কোন রেকর্ড নাই আর্জেন্টিনার। কিন্তু রেকর্ডতো হয় ভাঙ্গার জন্য। এই রেকর্ডও হয়তো ভাঙবে আর্জেন্টিনার। হয়তোবা আরো সমৃদ্ধ হবে । তবে সব প্রশ্নের উত্তর মিলবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কাল রাত একটায়।
চট্টগ্রামনিউজ/ এসডি
