রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামের মানুষ খুবই কষ্টে আছে, সবাই এগিয়ে আসুন: নাহিদ ইসলাম

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, গত পাঁচ-সাত দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দী রয়েছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রশাসনের কাউকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এ এলাকার জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য অতীতে কয়েকশ কোটি টাকা বরাদ্দ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই অর্থ লুটপাট হয়েছে। চলতি অর্থবছরেও এ খাতে বাজেট রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেটের একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে বিষয়টি সংসদেও উত্থাপন করবেন বলে জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের মানুষকে নিয়ে উদ্বিগ্ন। সবাই তাদের কষ্টের কথা ভাবছে। আমি সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ছাত্রসমাজ নিজ উদ্যোগে এগিয়ে এসে ত্রাণ ও মানবিক সহায়তায় অংশ নিন।’

আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ সত্যিই অনেক কষ্টে আছে। দীর্ঘ সময় ধরে তারা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন সরকারকে দোষারোপ করে লাভ নেই। মূল বিষয় হলো, মানুষের কষ্ট লাঘব করা। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ ফেলে পালালো পাচারকারীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বোতল...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্বকে হারালো: প্রধানমন্ত্রী

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা...

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা,...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত...

আরও পড়ুন

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাতে জেলার লামা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...