বুধবার, ৮ জুলাই ২০২৬

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সম্ভাব্য পাহাড়ধস, জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবনের ঝুঁকি মোকাবিলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ৭ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে অস্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯টি, বাইশারীতে ৯টি, ঘুমধুমে ৮টি, দৌছড়িতে ৮টি এবং সোনাইছড়ি ইউনিয়নে ৮টি আশ্রয়কেন্দ্র রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের আশ্রয়কেন্দ্র তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও নির্ধারণ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহী, বাইশারী ইউনিয়নের দায়িত্বে এলজিইডির উপসহকারী প্রকৌশলী রুবেল আহমেদ, ঘুমধুম ইউনিয়নের দায়িত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র, দৌছড়ি ইউনিয়নের দায়িত্বে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুর রহিম এবং সোনাইছড়ি ইউনিয়নের দায়িত্বে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিউল্লাহ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ এলাকা ও সম্ভাব্য প্লাবিত নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, “টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা ৪২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।”

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম...

আরও পড়ুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম...

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বিশেষ করে জলাবদ্ধতায়...