রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল কম্পাউন্ডে কর্মরত কর্মচারীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন আবুল খায়ের বলেন, বন্ধন লিও ক্লাব প্রতিবছর সেবাবর্ষের প্রথমদিন সেবা কার্যক্রমের মধ্য দিয়ে বছর শুরুর যে ধারবাহিকতা ধরে রেখেছে তা প্রশংসনীয়। লায়ন্স জেনারেল হাসপাতাল, চক্ষু হাসপাতাল, ফিজিওথেরাপী সেন্টার, ব্লাড ব্যাংক, সিএলএফ কমপ্লেক্সসহ পুরো কম্পাউন্ডে কর্মরত কর্মচারীদের মধ্যে ফল বিতরণ ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। সারাবছর মানুষের সেবায় কর্মরত কর্মচারীদের মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে তাদেরকে উদ্ধুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ চলমান রাখা জরুরী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আরমান উদ্দিন, নুর মোহাম্মদ, সদ্য প্রাক্তন সভাপতি এনামুল হক জুয়েল, নাঈমুদ্দিন শাফায়াত, মোহাম্মদ আল-আমিন, মেহেরাজ হোসেন, ফাহিম চৌধুরী ,মাহমুদুল হক কারিব, জয়, শুভ দেব নাথ, ইরফান, শেবাজ, তাহসিন প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...