সোমবার, ২৯ জুন ২০২৬

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর টানা চার দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান নুরুল ইসলাম (৩৬)।

রোববার (২৮ জুন) চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল ইসলাম সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়দুয়ারা সিকদারপাড়ার মৃত উলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হলুদিয়া উদ্দুরিক্যা পাড়ায় বন বিভাগের পিএফ (সরকারি) জমিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পরিবারের দাবি, গত ২৪ জুন রাতে হলুদিয়া এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাজালিয়া ইউনিয়নের ফরেস্ট অফিস মাঠ এলাকা থেকে নুরুল ইসলামকে অপহরণ করা হয়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার একটি ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরদিন (২৫ জুন) সকালে বান্দরবান সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেকে আইসিইউ শয্যা না পাওয়ায় পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

নিহতের মামা উম্মত আলী জানান, মৃত্যুর আগে নুরুল ইসলাম তাকে অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িত কয়েকজনের নাম বলে গেছেন। এ ঘটনায় সোমবার থানায় এজাহার দায়ের করা হবে।

তিনি অভিযোগ করেন, কয়েক বছর ধরে বন বিভাগের পিএফ জমিতে বসবাস করায় একটি প্রভাবশালী চক্র ওই জায়গা দখলের চেষ্টা করে আসছিল। এর আগে নুরুল ইসলামের বসতঘরে আগুন দেওয়া হয় এবং তাকে মারধরের ঘটনাও ঘটে। তার দাবি, জায়গা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি কোন থানায় মামলা হিসেবে নথিভুক্ত হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সাতকানিয়া থানায় অপহরণের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু ভুক্তভোগীকে বান্দরবান সদর উপজেলার একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, তাই মামলা বান্দরবান সদর থানায় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে সাতকানিয়া পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...