সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।

আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাক্কানী ক্রিকেট ক্লাব ২ রানে হারায় গতবারের চ্যাম্পিয়ন চিটাগাং রয়েলসকে। দিনের দ্বিতীয় ম্যাচে সিটি কর্পোরেশন মাস্টার্স ৭১ রানের বড় ব্যবধানে হারায় চট্টগ্রাম লিজেন্ডকে।
প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে হাক্কানী ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরিফ মঈনউদ্দীন সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া, জহিরুল টিটু ২১, ইমরান হোসেন ১৮, আনসার উদ্দিন আহমেদ ১৭ রান করেন। চিটাগাং রয়্যালসের হয়ে শাহেদ শাকী ও শহীদুল্লাহ মিঠু ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে চিটাগাং রয়্যালস নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়। বিদ্যুৎ দাস রয়েল সর্বোচ্চ ৩২ এবং সাকিব নুর ২২ রান করেন। হাক্কানী ক্রিকেট ক্লাবের লিটন সাহা ২টি, আনসার উদ্দিন আহমেদ ২টি উইকেট লাভ করেন । ফলে হাক্কানী ক্রিকেট ক্লাব ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়। ম্যাচসেরা নির্বাচিত হন হাক্কানী ক্রিকেট ক্লাবের আরিফ মঈনউদ্দিন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাস্টার্স প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল আহমেদ ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আবদুল আহাদ রিপন ৩৯ এবং সাফদার আলী ৩১ রান করেন। চিটাগাং লিজেন্ডসের হয়ে ইমতিয়াজ উদ্দিন ২টি উইকেট লাভ করেন।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাং লিজেন্ডস ১৫.২ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। কাওসার শফি ১৮ এবং ইমতিয়াজ উদ্দিন ১২ রান করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের হয়ে সিরাজুল ইসলাম ৩টি, মাসুমউদ্দৌলা ২টি এবং পঙ্কজ কান্তি দে ১টি উইকেট নেন। ফলে ৭১ রানের বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাস্টার্স।

ম্যাচসেরার পুরস্কার লাভ করেন ইকবাল আহমেদ। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র স্কোরার মোহাম্মদুল ইসলাম মাহমুদ।

চট্টগ্রা্মনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...