সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

খেলাধুলা ডেস্ক:

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপেই কেবল আর্জেন্টিনা প্রথম তিন ম্যাচ জিতে প্রতিটি ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পেরেছিল।

চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার পাঁচটি গোলই এসেছে তার পা থেকে। এর মাধ্যমে তিনি ১৮ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসাাকে ছাড়িয়ে গেছেন।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের ক্লান্তির কথা স্বীকার করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তাই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো যত বেশি সম্ভব খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া। তারা সেই সুযোগ প্রাপ্য। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটাই করবো।’

এ ম্যাচে গোল করতে পারলে মেসি আরও একটি অনন্য কীর্তি গড়বেন। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হবেন তিনি। বর্তমানে এই রেকর্ড যৌথভাবে রয়েছে জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও জাইরজিনিয়োর (১৯৭০)। যারা টানা ছয় ম্যাচে গোল করেছিলেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি হবে জর্ডান ও আর্জেন্টিনার প্রথম লড়াই। তবে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলভুক্ত দলের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জর্ডান। সর্বশেষ পরাজয়টি আসে ২০২৫ সালের অক্টোবরে প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে (১-০)। দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে জর্ডানের একমাত্র জয় ২০০৪ সালের অক্টোবরে লিবিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে। সেবার ইকুয়েডরকে তারা ৩-০ গোলে হারিয়েছিল।

এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...