শুক্রবার, ২৬ জুন ২০২৬

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেটের ফাইনালে উঠেছে এফএমসি স্পোর্টস এবং সিটি কর্পোরেশন একাদশ।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিটি কর্পোরেশন একাদশ ৪৫ রানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

অপর সেমিফাইনালে এফএমসি স্পোর্টস ২৭ রানে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রানের বিশাল পাহাড় গড়ে। দলের পক্ষে ২৭ বলে ৫২ রান করেন তালহা জুবায়ের।

এছাড়া সাজ্জাদ ২০ বলে ৪৩, জয় ২৮ বলে ৩৯, রিপন ১৯ বলে ২৬ এবং রতন ৬ বলে করেন ২৬ রান। ডবলমুরিং ক্লাবের পক্ষে আশিকুর ২৪ রানে নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নামা ডবলমুরিং ক্লাব ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জুলহাজ ৪১ বলে ৫৫ রান করেন।

এছাড়া হৃদয় ৩৮, রাশেদুল ১৭, সুণহু ১১ এবং মিজানুর করেন ২০ রান। সিটি কর্পোরেশনের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন খোরশেদ এবং রতন দাশ।

বিজয়ী দলের রতন দাশ ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ এবং সোহেল আহমদ।

দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে এফএমসি স্পোর্টস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে এফএমসি। দলের পক্ষে তাহজিবুল ৩৯, ইফতি ১৩, নাজমুল ১৯, কামরুল ৩৭ এবং শহীদুল ২১ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন রাফি, মুরাদ, ফখরুল।

জবাবে ব্যাট করতে নামা চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফখরুল। এছাড়া অছিয়র ২০, রিয়েল ২৬, মুরাদ ২২, তানজিম ১৩ এবং নাহিদ করেন ১০ রান।

এফএমসি স্পোর্টসের পক্ষে ২৫ রানে ৪ উইকেট নেন কাজি কামরুল। অল রাউন্ড নৈপুণ্যের জন্য কাজি কামরুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। আগামী রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে...

আরও পড়ুন

মকসুদুর রহমান বুলবুল একজন নিভৃতচারী ক্রীড়া সংগঠকের মহা প্রয়ান

একজন অতি সাধারন মানুষ। উঠা, বসা, চাল চলন, পোষাক আষাক কোন কিছতেই নেই কোন চাকচিক্য। নিরবে, ধীরপায়ে হেটে চলেছেন। পাশ দিয়ে কে হেটে যাচ্ছেন...

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ সম্পন্ন

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমস এর পুরষ্কার বিতরনী আজ বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা...

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

মায়ামির হার্ড রক স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল হলুদের সমুদ্রে। গ্যালারিজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের ঢেউয়ের সঙ্গে যোগ হয়েছিল ভিনিসিয়ুসদের সাম্বার ছন্দ! দুয়ে মিলে স্রেফ উড়ে...

দুই মহাতারকার রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বিশ্বকাপে উন্মাদনা

চার বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল থেকেই শুরু হয়েছিল আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি—লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে। সেই রাত শুধু...