শুক্রবার, ২৬ জুন ২০২৬

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বক্তব্যে প্রেসিডেন্ট শি জিনপিংকে তারেক রহমান চীনা ভাষায় বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, চাও সাং হাও’ যার মানে ‘শুভ সকাল’।

এ ছাড়াও তারেক রহমান চীনা প্রেসিডেন্টকে বলেন, আপনার মহান দেশ চীনে এসে আমি আনন্দিত।

৪ দিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার (২২ জুন) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।

এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। সফর শেষ করে এরইমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীসহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই বিশেষ সফরটি দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে...

আরও পড়ুন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: চীনা প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে...