সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে আজ বুধবার।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে শুভ সুচনা করেছে কোয়ালিটি স্পোর্টস এবং সিটি কর্পোরেশন একাদশ। দিনের প্রথম সিটি কর্পোরেশন একাদশ ৩৬ রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ২৯ রানে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শুভ সুচনা করে।
প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা সিটি কর্পোরেশন একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিপন ৫৩, তানজির ৫১ এবং সাজ্জাদ করেন ১৯ রান। লিটল ব্রাদার্সের সজিবুল ৪টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে লিটল ব্রাদার্স ১১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইদুল ৫৭, সামি ২৩ এবং সজিব করেন ১৩ রান। সিটি কর্পোরেশনের পক্ষে খোরশেদ ৪টি এবং মুনতাসীর ২টি উইকেট লাভ করেন।
বিজয়ী দলের খোরশেদ ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোক মানিক এবং লিটল ব্রাদার্সের ক্রিকেট কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী জসিম।
দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা কোয়ালিটি স্পোর্টস ১৮.৪ ওভারে ১২৪ রান করে অল আউট হয়। দলের পক্ষে নাজিম ১৯, জাবেদ ১৪, রায়িদ ১৪, মুন ১৫, সুফিয়ান ২৪, বাবু করেন ১৩ রান। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতির পক্ষে ২০ রানে ৫টি উইকেট নেন শাহরিয়ার মাহিম। ২টি করে উইকেট নেন মিনহাজুল এবং ইকবাল।
জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি ১৯.৫ ওভারে ৯৫ রান করে অল আউট হয়। দলের পক্ষে ইকবাল ১৬, হাবিবুল্লাহ নিশাদ ১১ এবং মাহিন করেন ১৪ বলে ৩০ রান। কোয়ালিটি স্পোর্টসের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন আবদুল্লাহ জাবেদ।
২টি করে উইকেট নিয়েছেন আশরাফুল এবং ইমতিয়াজ। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের শাহরিয়ার মাহিন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল এবং সুলতান মাহমুদ খান শাহীন।
এর আগে সকালে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।
ক্রীড়া উৎসব কমিটির আহবায়ক আবুল হাসেম বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটি ও চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
মিডিয়া কমিটির আহবায়ক বিপ্লব পার্থর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর ক্রিকেট কমিটির চেয়ারম্যান আবদুল হান্নান আকবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, প্রবীর কুমার ঘোষ, সাইফুল আলম খান, ফরিদ আহমেদ, বিএনপি নেতা শাহেদ বক্স, ক্রীড়াসংগঠক দিদারুল আলম চৌধুরী, আইনুল কবির জিতু, মাহরুফুল আলী আহসান রাজু, আদিল কবির, ওয়াসিম কামাল রাজা, নুর জাহেদ বাবলু, মোশারফ হোসেন লিটন, আনোয়ারুল আবেদিন মুন্না, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আনাছ, রায়হান উদ্দীন আরাফাত, ইমজামামুল হক, ক্রিকেট কমিটির সদস্য সচিব আবু সামা বিপ্লব সহ সংলিষ্ট কর্মকতারা ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
