বুধবার, ১০ জুন ২০২৬

বান্দরবানের চাঞ্চল্যকর ব্যবসায়ী আজিজ খলিফা হত্যা মামলার মূলহোতা উদয়ন ধর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলোচিত ব্যবসায়ী আজিজ খলিফা (৫৩) অপহরণ ও হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ও মূল পরিকল্পনাকারী উদয়ন ধরকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের গহীন জঙ্গল থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৮ জুন রাত ১০টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রামের (সিপিসি-৩) একটি যৌথ আভিযানিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা উদয়ন ধরকে গ্রেফতার করে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ মে ব্যবসায়ী আজিজ খলিফা তার পাওনা ৬ লাখ টাকা আদায়ের জন্য নাইক্ষ্যংছড়ির উত্তর বাইশারী বাজারে অবস্থিত উদয়ন ধরের কাপড়ের দোকানে যান। সেখানে টাকা পরিশোধ না করে উদয়ন ধর কৌশলে তাকে কক্সবাজারের একটি হাসপাতালে পরিচিত চিকিৎসকের কাছে পাঠিয়ে দেয়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের উদ্দেশ্যে তার ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনের মধ্যেই কৌশলে নিজের ইমো অ্যাকাউন্ট থেকে এক স্বজনের মোবাইলে ভয়েস মেসেজ পাঠাতে সক্ষম হন আজিজ খলিফা। পরে একই দিন রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানার কালিরছড়া রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আইসিইউ বেড না পাওয়ায় পরদিন তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে ২২ মে পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। পরদিন ২৩ মে সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, আজিজ খলিফার মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় মামলার বাদীপক্ষকে আইনি পদক্ষেপ না নিতে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

গত ২৫ মে নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আক্তার বেবী নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে প্রধান আসামি উদয়ন ধর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে জানা যায়, তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম জঙ্গলে অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উদয়ন ধর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাংগাইশিয়া এলাকার মৃত বজেন্দ্র ধরের ছেলে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...