চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো.ওসমানের ছেলে প্রবাসী ওমর ফারুক (২৫)।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের আঠারোমুড়া এলাকার একটি ছড়ার পাশ থেকে পুলিশ ফারুকের লাশটি উদ্ধার করেছে। এরপর খবর পেয়ে নিহতের পরিবার লাশটি প্রবাসী ওমর ফারুকের বলে শনাক্ত করেছেন।
ফারুকের ভাই মো. রাকিব বলেন, গত ২ জুন দিবাগত রাত অনুমানিক ১টা থেকে নিখোঁজ হন। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশটি ওমর ফারুকের বলে শনাক্ত হয়েছে। উদ্ধার লাশের পিছনমোড়া হাত-পা বাঁধা ছিল। তাকে গলায় জবাই করে হত্যা করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
