রবিবার, ৭ জুন ২০২৬

জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব শুরু সোমবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, তৎসংলগ্ন অনুশীলন মাঠ এবং জিমনেসিয়ামে শুরু হবে আগামী ৮ জুন সোমবার।

এই ক্রীড়া উৎসবে ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্ট গুলো হচ্ছে-ফুটবল, ক্রিকেট, ভলিবল পুরুষ এবং মহিলা, কাবাডি পুরুষ এবং মহিলা, হ্যান্ডবল এবং ব্যাডমিন্টন।

ইভেন্ট সমুহে ৬২টি দল অংশগ্রহণ করছে। যেখানে ফুটবলে ১০টি, ক্রিকেটে ১২টি, ভলিবল পুরুষে ৮টি, মহিলা ৪টি, কাবাডি পুরুষে ৮টি, মহিলায় ২টি, হ্যান্ডবলে ৮টি এবং ব্যাডমিন্টনে ১৬টি দল অংশগ্রহণ করছে। ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতথি থাকবেন জুলাই শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম এবং উৎসবের বিভিন্ন ইভেন্টের স্পন্সর প্রতিনিধগন। উৎসবের বাজেট ধরা হয়েছে ২২ লক্ষ ২৬ হাজার ৫ শত টাকা। উৎসবের স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কাদেরিয়া প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড, এমইবি গ্রুপ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উৎসবের ফুটবল চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ টাকা এবং রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা। ক্রিকেটের চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ টাকা এবং রানারআপ পাবে ৫০ হাজার টাকা। ভলিবল (পুরুষ এবং মহিলা) চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানারআপ দল নগদ ৩০ হাজার টাকা অর্থ পুরষ্কার লাভ করবে। কাবাডি পুরুষ চ্যাম্পিয়ন দল নগদ ৫০ হাজার টাকা এবং রানারআপ নগদ ৩০ হাজার টাকা অর্থ পুরষ্কার লাভ করবে।

ব্যাডমিন্টন দ্বৈত চ্যাম্পিয়ন নগদ ৩০ হাজার টাকা এবং রানারআপ নগদ ২০ হাজার টাকা অর্থ পুরষ্কার লাভ করবে। ব্যাডমিন্টন এককের চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ২০ হাজার এবং রানারআপ ১০ হাজার টাকা অর্থ পুরষ্কার লাভ করবে। এছাড়া প্রতিটি ইভেন্টের প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ সহ আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে। যেহেতু কাবাডি নারী ইভেন্টে দুটি মাত্র দল অংশগ্রহণ করছে তাই ম্যাচটিকে চ্যারিটি ম্যাচ হিসেবে ঘোষনা করা হয়েছে।

এই ম্যাচে অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের সম্মাননা সূচক পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া উৎসবে অংশ নেওয়া সকল খেলোয়াড়কে জুলাই স্মৃতি ক্রীড়া উৎসবের পক্ষ থেকে জার্সি প্রদান করা হবে।

এদিকে এই ক্রীড়া উৎসব উপলক্ষে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসবের উদ্যোক্তা আবুল হাশেম বক্কর। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থ সহ উৎসব কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এই উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে চিটাগাং রয়্যালস। টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা।...

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট: জয় দিয়ে শুরু রিলায়েন্স স্পোর্টসের

ঈদুল আজহার বিরতির পর আজ ৫ জুন শুক্রবার আবারও শুরু হয়েছে ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ৫ জুন শুক্রবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের...