মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।
এক শোকবার্তায় তিনি মরহুম জননেতা তোফায়েল আহমেদের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক-শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে বলেন, মহান রব যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করে আমিন ছুম্মা আমিন ।
উল্লেখ্য, মরহুম জননেতা তোফায়েল আহমেদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি।
৬৯ এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে দেশ সৃষ্টি সকল আন্দোলন সংগ্রামে তাঁর অবদান অপরিসীম। তোফায়েল রাজনীতির লিজেন্ড, স্বাধীনতা সংগ্রামের অন্যতম দিকপাল। আন্দোলন সংগ্রামের নায়ক৷ ছাত্র রাজনীতির আইকন।
মাটি ও মানুষের ভালবাসার নেতা বারবার নির্বাচিত জনপ্রতিনিধি। অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনীতি এবং জাতির জন্য বেদনাদায়ক ঘটনা।
আমরা আমাদের জাতীয় রাজনীতিতে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছি। দেশের রাজনীতিতে তাঁর অবদান অতুলনীয় ও অনস্বীকার্য। তিনি ছিলেন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের অনয়তম নায়ক।
তিনি চলে যাওয়া মানে জাতির অফুরনীয় ক্ষতি। দেশের রাজনীতির ইতিহাসের তিনি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন আজীবন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
