সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে এই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই র‍্যাবের চেয়ে শক্তিশালী নয় এবং পাহাড়ে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই মহাপরিচালক।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব প্রধান এ মন্তব্য করেন।

পাহাড়ে কেএনএফের সাম্প্রতিক তৎপরতা ও হামলা প্রসঙ্গে নিজের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে র‍্যাব ডিজি বলেন, আপনারা জানেন, চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালীন এই সন্ত্রাসবিরোধী অপারেশনে আমি নিজে মুখ্য ভূমিকা পালন করেছি।

বর্তমানে পাহাড়ে র‍্যাব ও পুলিশের দুটি বিশেষ ক্যাম্প সার্বক্ষণিক ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
র‍্যাব মহাপরিচালক বলেন, মূলত র‍্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি।

ইয়াসিন বাহিনী কি র‌্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।

তিনি বলেন, ওই দুর্গম এলাকায় আমরা নতুন একটি ক্যাম্প স্থাপন করে স্থায়ীভাবে বসার উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সেই অপ্রস্তুত নতুন ক্যাম্পটির ওপরই তারা অতর্কিত হামলা চালায়।
র‍্যাবের কোনো গাফিলতি ছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আহসান হাবীব পলাশ বলেন, তারা মূলত অতর্কিতভাবে কাজটি করেছে। আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রম সেই মাত্রায় মনিটরিং বা নজরদারিতে রাখতে পারিনি।

তিনি বলেন, আমাদের পরাস্ত করার মতো শক্তি তাদের নেই এবং এটা তারা নিজেরাও খুব ভালো করেই জানে। আমাদের কিছুটা অসাবধানতার সুযোগ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু তারা আর পার পাবে না।

র‍্যাব ডিজি আরও বলেন, তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের আমরা পাহাড় থেকে সম্পূর্ণ উচ্ছেদ করব। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি এবং তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। নতুন করে কোনো শক্তির সেখানে ঢোকার সুযোগ নেই।

এর আগে রোববার (২৪ মে) দিবাগত রাত একটার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...