শনিবার, ২৩ মে ২০২৬

ডিবি-র‍্যাবের পৃথক অভিযান

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার ফকিরনীর হাট এবং ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এসব ঘটনায় তাদের কাছ থেকে মোট ২৯ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‍্যাব -০৭ এবং মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন – নাজমুল হক (৩৭), ছৈয়দ হোসন (৪২) এবং আবু নাছের (৩৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি ফকিরনীর হাট এলাকায় থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক নাজমুল হককে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর ক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছৈয়দ হোসন ও আবু নাছেরকে আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন...

বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নে জনগণকে...

কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

কর্ণফুলী উপজেলার জুলধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাচঁটি বসতঘর...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও...

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল...

কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

কর্ণফুলী উপজেলার জুলধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাচঁটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার সকালে উপজেলার জুলধা ইউনিয়নের (৩নম্বর ওয়ার্ড) ডাঙ্গারচর এলাকার দিঘীরপাড়া এলাকায় এই...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে...