কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিরাজ (৫৫)। চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া নগর এলাকার মান্নান কলোনির মৃত আনু মিয়ার ছেলে। সে দুর্ঘটনা কবলিত পিকআপটির হেলপার ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কলেজ বাজার পশুর হাটে গরু নামার জন্য পিক-আপটি ইউটার্ন নেওয়ার সময়ে লরির সংঘর্ষ হলে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা জানান, কলেজ বাজার পশুর বাজারটি কলেজের মাঠে এবং সড়কে বসার কারণে যানবাহন চলাচলে ঝুকিপূর্ণ হয়। যার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়তে পারে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
