কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮) মে রাত ১১টার দিকে শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের শাহাজান ম্যানশন নামে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম।
নিহত গীতা দে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত শ্রী নিমর্ল বর্মনের স্ত্রী। দীর্ঘ ৪ বছর ধরে ঘটনাস্থলের ওই ভাড়া বাসায় একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ভাড়া বাসার নিজ কক্ষে নারীর মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
ভাড়া বাসার মালিক মো.শাহাজাহান বলেন, গীতা দে তার একমাত্র সন্তানকে নিয়ে আমার বাসায় দীর্ঘ ৪ বছর ধরে বসবাস করে আসছিলেন। আজকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে তারাই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
