শনিবার, ১৬ মে ২০২৬

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত এই কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। নৌপরিবহন, ভূমি, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা বিভিন্ন খাল ও নদীর সংযোগস্থল এবং ড্রেজিং কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও জোয়ার-ভাটার প্রভাবের কারণে সমস্যাটি প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় বিভিন্ন স্থানে আধুনিক স্বয়ংক্রিয় স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। এছাড়া খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং ময়লা আবর্জনা রোধে নেটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন সমস্যার স্থায়ী সমাধান দেবে না, এজন্য নাগরিকদের সচেতনতা জরুরি।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা অভিযানে খাল থেকে তোষক, চেয়ার, টেবিল ও পলিথিন এমনকি নির্মাণাধীন ভবনের বালু ও বর্জ্য পাওয়া যাচ্ছে, যা পানি প্রবাহে বড় বাধা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, কর্ণফুলী নদী ও সাগরে পানি যাওয়ার পথ সচল রাখা বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব এবং এ কাজে সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাকে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।

সভায় সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চলমান উন্নয়নকাজের কারণে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে কয়েকটি এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। বর্তমানে ৫৭টি খাল ও প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের কাজ চলছে। গত বছর ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে এবং আগামী বর্ষায় ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, সিডিএ ৩৬টি এবং চসিক ২১টি খালের কাজ তদারকি করছে। এছাড়া হিজড়া খাল, জামালখান খাল, রামপুরা খাল ও আজববাহার খাল প্রশস্ত ও গভীর করার কাজ করছে ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে আগামী বর্ষা মৌসুমে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

চসিক মেয়র আরও জানান, শিক্ষার্থীদের সচেতন করতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে যেন তারা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পরিবারে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম। সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

আরও পড়ুন

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...