রবিবার, ২৮ জুন ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন উড়ানো এবং র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডাঃ মোঃ ফারুক হোসেন, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর এন্ড এডমিন মোঃ শাখাওয়াত হোসেন, মেট্রন আসমা আকতার, সহকারী মেট্রন লাল দিক লুসাই, নার্সিং সুপারভাইজর ইভেন খিয়াং।

ডাঃ ফয়সল আহমদ বলেন নার্সরা একটি হাসপাতালের প্রাণ। একজন রোগীর চিকিৎসা শুধু ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ হয় না; একজন নার্সের আন্তরিক পরিচর্যা, মানবিক আচরণ এবং ধৈর্যশীল সেবাই একজন রোগীর সুস্থতার পথে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে। আন্তর্জাতিক নার্সেস দিবসে তিনি সকল নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন সংকটময় সময়ে নার্সরা যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রোগীদের প্রতি তাঁদের মমত্ববোধ ও নিরলস পরিশ্রম স্বাস্থ্যখাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতেও রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরবর্তীতে নার্সদের অংশ গ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...