রবিবার, ২৮ জুন ২০২৬

১৫৯তম জন্মোৎসবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা ও এদেশের সংস্কৃতির অভিচ্ছেদ্য অংশ।

গত রবিবার বোয়ালখালী রমেশ শীলের জন্মবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পৌরসভার গোমদণ্ডীতে কবির ১৫৯তম জন্মোৎসব উপলক্ষে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রমেশ শীল স্মৃতি ট্রাস্ট। এই উপলক্ষে কবিয়ালের সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা, স্মৃতিচারণা ও রমেশ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরশাদ উল্লাহ এমপি বলেন, কবিয়াল রমেশ শীল ছিলেন বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক চেতনার ধারক ও দূরদর্শী চিন্তক-দার্শনিক। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অন্যতম পুরোধা। পরাধীনতার শৃঙ্খলমুক্ত একটি স্বাধীন-সার্বভোমত্ব ও বৈষম্যহীন জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থা। এছাড়াও তিনি ছিলেন মাইজভাণ্ডারী আধ্যাত্মিক চেতনা সাধকপুরুষ।

তিনি আরও বলেন, বাংলার লোকসংস্কৃতি সমৃদ্ধ করতে রমেশ শীলের অবদান অনন্য। বোয়ালখালীকে তিনি তাঁর কর্মের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।

রমেশ শীলের নামে কমপ্লেক্স ও লাইব্রেরি গড়ার ঘোষণা দিয়ে এমপি এরশাদ উল্লাহ বলেন, এখানে রমেশ শীলকে নিয়ে গবেষণা হবে। নতুন প্রজন্মদের কাছে রমেশ শীলের আদর্শ ও দার্শনিক চিন্তা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহেনশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। আলোচক ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, রমেশ শীল স্মৃতি ট্রাস্টের কোষাধ্যক্ষ কাজল শীল। অনুষ্ঠান সঞ্চালেন ছিলেন শিক্ষক-সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি।

প্রধান বক্তা অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, রমেশ শীল ছিলেন লোকজ সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর গান ও কবিতা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।
দানবীর অদুল চৌধুরী বলেন, রমেশ শীলের দর্শন ছিল মানবসভ্যতা, সত্য ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ। তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রমেশ শীল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক...

আরও পড়ুন

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...