শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রসাশক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি এ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, ইস্রাফিল খসরু, অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

প্রতিযোগিতার শেষ দিনে আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফুটবল ফাইনালে আনোয়ারা উপজেলা টাইব্রেকারে ৪-২ গোলে সীতাকুণ্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সীতাকুণ্ডের মোঃ মিশান ও সর্ব্বোচ গোলদাতা সাকিবুর হোসাইন।
বালিকা ফুটবলে পটিয়া উপজেলা ৪-১ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় পটিয়ার ইসরাফ নিম ও সর্ব্বোচ গোলদাতা পটিয়ার দুর্গা দাশ।
সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেটের বালক বিভাগে বাঁশখালী ৩৬ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাঁশখালীর মোশারফ হোসেন ও টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কোতোয়ালী থানার ইভান রায়হান।

বালিকা বিভাগে ক্রিকেটে বোয়ালখালী উপজেলা ১৪ রানে সীতাকুণ্ড উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বোয়ালখালীর উম্মে তাসফিয়া ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে সীতাকুণ্ডের ফারসিয়া জান্নাত।
গত ২ মে সিলেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান “নতুন কুঁড়ি স্পোর্টস” উদ্বোধন করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...