শনিবার, ৯ মে ২০২৬

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জুয়েল মিয়া।

গ্রেফতারকৃতরা হলো , আনোয়ারা সদরের বাসিন্দা মোঃ জাহেদ (২৩) , বরুমচড়ার বাসিন্দা মোঃ রিমন  ( ১৯) , নুরুল কবির ও নুরুল মোমিন আরাফাত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী এলাকার বাসিন্দা শফিউল আলমের মালিকানাধীন একটি “হিউম্যান হলার” মিনিবাস চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে আনোয়ারার চাতুরী চৌমুহনীতে আসে। এসময় কয়েকজন যুবক বরুমছড়া এলাকায় জরুরি রিজার্ভ ভাড়ার কথা বলে গাড়িটি ভাড়া নেয়। গাড়িতে চালক হিসেবে ছিলেন মো. শহিদুল ইসলাম এবং সঙ্গে ছিলেন দুই হেলপার।

বরুমছড়া এলাকায় পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্রের মুখে চালক ও হেলপারদের জিম্মি করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একইসঙ্গে মিনিবাসটি একটি নির্জন স্থানে নিয়ে আটক রাখা হয়। পরে চক্রের সদস্যরা গাড়ির মালিক শফিউল আলমের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং সরকারহাট গরুর বাজার এলাকায় টাকা নিয়ে যেতে বলে।

ঘটনার খবর পেয়ে পুলিশের অভিযানে উত্তর বরুমছড়া জামিয়া নুরানী মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে প্রথমে এজাহারভুক্ত দুই আসামি মো. জাহেদ ও মো. রিমন গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই জুয়েল মিয়া রাতেই আরও অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে বরুমছড়ার মোহাম্মদ আলীর টেক এলাকা থেকে অপহৃত মিনিবাসসহ চালক ও হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে আবারও অভিযান চালিয়ে তৈলারদ্বীপ এলাকা থেকে চক্রের আরও দুই সদস্য নুরুল কবির ও নুরুল মোমিন আরাফাতকে গ্রেফতার করে পুলিশ।

এসআই জুয়েল মিয়া জানায়, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...