খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ’র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়।
জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর অংশে দাড়িঁয়ে ছিল ইমন। এ সময় অটোরিক্সায় করে এসে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গণতান্ত্রিক ইউপিডিএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন।
পারিবারিক কারণে সে এলাকায় অবস্থান করছিল। এ হত্যাকান্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ’কে দায়ী করেন তিনি। তবে ইউপিডিএফ প্রসীতের মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
