বুধবার, ১৭ জুন ২০২৬

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ শুক্রবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর শ্রমিকরা ন্যায্য মজুরি ও কর্মস্থলের নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে। জবাবদিহিতা ও বিচারহীনতার এই সংস্কৃতি একটি সভ্য সমাজে চলতে পারে না। আমাদের সরকারের মূল লক্ষ্য হলো শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শ্রম আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা।

তিনি আরো উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের জন্য স্বাধীন ট্রেড ইউনিয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে। শ্রমিকের পরিশ্রমের প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই দেশ সমৃদ্ধ হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা,শ্রমিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

আরও পড়ুন

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন) শিক্ষার ১টিসহ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করেছে।এর মধ্যে সরকারের...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণসহ পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। যার ব্যয় সাত হাজার তিন কোটি...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান,...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) দুপুর সচিবালয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...