বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভালো ফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে:  জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষার হলে ভালো করার আশা করলে চলবে না; এর জন্য প্রয়োজন ধারাবাহিক প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল এবং ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রও পরিদর্শন করেন।

চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার সূচি অনুযায়ী এদিন শিক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়কে ঘিরে অনেক শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিকভাবেই চাপ ও শঙ্কা থাকে। সে কারণে শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত অধ্যয়ন ও সঠিক প্রস্তুতি ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, শিক্ষার্থীরা মেধাবী হিসেবে গড়ে উঠুক এবং ভবিষ্যতে দেশের জন্য সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পরীক্ষাব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

তিনি জানান, আজ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মোট চারটি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন এবং তাদের কাছ থেকেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতির আলোকে প্রশ্নপত্র সন্তোষজনক হয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...